কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’র ভাষণে প্রধানমন্ত্রী যা বললেন

আপডেট: ৬ নভেম্বর ২০১৭ ৩:৫৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ৬৩ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’র (সিপিসি) উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেন। তিনি এই ভাষণে বঙ্গবন্ধুকে হত্যার বিষয় সহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এক পর্যায়ে এই ভাষণে তিনি বিশ্ববাসীর উদ্দ্যেশে রোহিঙ্গার ইস্যুটা তুলে ধরেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের যেন মায়ানমার সরকার তার দেশে ফেরত নিয়ে যায় । বিশ্ববাসী যেন চাপ সৃষ্টি করেন মায়ানমার সরকারের উপর যেন রোহিঙ্গাদের নিয়ে যায়। সত্যি মাননীয় প্রধান মন্ত্রীর এই রোহিঙ্গা সংকট সমাধানে অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন।

রোহিঙ্গার ইস্যু ছাড়াও তিনি এই ভাষণে দেশজুড়ে জঙ্গিদের বিষয়টাও তুলে ধরেন। এছাড়া তিনি বলেন ,আমরা শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা পাবে বলে আশা করছি।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

Print This Post Print This Post