আগ্রাবাদে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে আগুনে দগ্ধ ৩

আপডেট: ৬ নভেম্বর ২০১৭ ৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের ব্যাংক এশিয়ার পাশে আজ শনিবার সকালে তানিয়া অ্যাসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন, মাসুদ আলম (৪৫), আনোয়ারুল কবির (১৮) ও সানোয়ার হোসেন (২৪)। এর মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে অফিস খুলে সুইচ বোর্ডে সুইচ অন করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনজন অগ্নিদগ্ধ হন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Print This Post Print This Post