চন্দনাইশে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ৫ নভেম্বর ২০১৭ ৩:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাগান থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে থানা পুলিশ গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। এখনো তার পরিচয় পাওয়া যায় নি।

Print This Post Print This Post