মিরসরাইয়ে ফেনসিডিলসহ আটক ৩

আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ড : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে র‌্যাব।

গতকাল বুধবার গভীর রাতে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় পেট্রোল পাম্পের সামনে তল্লাশির মুখে পড়ে কাভার্ডভ্যানটি।

আটক হওয়া তিন মাদক পাচারকারী হলেন, জহির উদ্দিন (২২), সেলিম (২৯) এবং মো.আলম (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post