পাহাড়তলীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১:৩১ অপরাহ্ন

accedent

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গ্রীনভিউ আবাসিক এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোর্ট কানেকটিং রোডে দ্রুতগতির একটি ট্রাক ওই ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথা তেঁতলে যায়। এরপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post