হালিশহরে ছুরিকাঘাতে বিদেশ ফেরত যুবক খুন

আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ৩:১১ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর হালিশহর হালিশহর থানার এ ব্লক বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ রাসেল (১৯) তিনি একজন চটপটি বিক্রেতা ছিলেন। শনিবার (২১ অক্টোবর) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান এ খবর নিশ্চিত করেছেন। তবে কি কারণে কারা রাসেলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা বলতে পারেনি ওসি।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত রাসেলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। তার বাবার নাম মুজিব মোল্লা। রাসেল দীর্ঘদিন বিদেশে ছিল, বছর দেড়ের আগে তিনি দেশে ফিরে এসে চটপটির ব্যবসা শুরু করেন। মাত্র চার মাস আগে তিনি বিয়ে করেন।

Print This Post Print This Post