অনলাইন ডেস্ক : সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে আয়েজিত এক অনুষ্ঠানে গতকাল সজিব ওয়াজেদ জয় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেন। এক পর্যায়ে তিনি রোহিঙ্গাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন।
তিনি ধনী দেশগুলোর সমালোচনা করে বলেন, “সিরিয়ায় যুদ্ধ বাঁধিয়ে তারা সেই দেশ থেকে উদ্বাস্তু নিতে চায় না। পাশের দেশের মানুষের সাহায্য করতে চায় না। অন্য দিকে ছোট দেশ হওয়া সত্ত্বেও আমরা রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিয়েছি। কারও কাছে এ জন্য হাত পাতি নাই। ১৭ কোটি মানুষকে খাওয়াতে পারলে এদেরকেও খাওয়াতে পারব।
তিনি আরো বলেন,বলেন, বিশ্বের ধনী দেশগুলো যখন সিরিয়ার মানুষের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন বাংলাদেশ ছোট হলেও রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিয়েছে।
Print This Post
