ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা আইন শৃঙ্খলাবাহিনীর বিষয়, সরকারের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে বনানীর কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বেগম জিয়াকে সংবর্ধনার নামে জনমানুষের ভোগান্তি সৃষ্টি করলে আইন শৃঙ্খলাবাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা নিয়ে কমিশনের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
Print This Post
