পতেঙ্গায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানাধীন জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং সোমবার মধ্যরাতে (জিইএম) কোম্পানি লিমিটেডের সামনের একটি মুদির দোকানের পেছনের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

নিহত যুবক মো. হৃদয় হোসেন মানিক (১৯)।

পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, ওই যুবককে দু-এক দিন আগেই খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাত-পা বাঁধা ছিল। আমরা মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

স্থানীয় সূত্র নিহতের স্বজনদের বরাত দিয়ে জানায়, দুই দিন আগে কাটগড় মুসলিমাবাদ এলাকা থেকে হৃদয় হোসেন মানিক নিখোঁজ হন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম আবুল হোসেন।

Print This Post Print This Post