ফের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১২:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তার নিয়ে ইতিহ্যবাহি চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের কর্মীরা। আহত হয় পাঁচ কর্মী।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জানান, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। এরপর ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্যের গায়ে লাগে।

গতকাল রোববার (১৫ অক্টোবর) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ছাত্রলীগের ব্যানার টাঙানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়।

Print This Post Print This Post