সাতকানিয়ায় সাধু ও সাধুপত্নীর লাশ উদ্ধার

আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ২:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় মঙ্গলবার সকালে পুরাণগড় ইউনিয়নে সাধু স্বপন দে (৬০) ও তার পত্নী চিনু দে’র (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ফকিরখিল এলাকার হিন্দুপাড়ার একটি ছোট্ট মন্দির থেকে সাধু ও তার পত্নীর মরদেহ উদ্ধার করা হয়।

জনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে সাধু আত্মহত্যা করেছেন। তার পত্নীর মরদেহের পাশে স্যালাইন ঝুলতে দেখা গেছে। হয়তো তিনি অসুস্থ ছিলেন।

এক প্রশ্নের উত্তরে ওসি রফিকুল বলেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দুই ছেলে মেয়েসহ সাধু ১০-১২ বছর ধরে ওই এলাকায় থাকছেন। হিন্দুপাড়ার লোকজন একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন। সেখানেই তারা পূজা অর্চনা করতেন।

সাধু স্থানীয় নারীদের কাছ থেকে ঋণ নিতেন। আমরা ১২-১৪ জনের তালিকা করেছি। সব মিলে ১০-১২ লাখ টাকা দেনা হয়েছিল। হয়তো ঋণগ্রস্ত হয়ে হতাশার কারণে সাধু আত্মহত্যা করেছেন। তার মুখে ফেনা দেখা গেছে।

ওই মন্দিরে সন্ধ্যার পর কাউকে ঢুকতে দেওয়া হতো না। তাই স্থানীয়দের ধারণা সন্ধ্যার পর অথবা রাতে সাধু আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি পরিষ্কার হবে ময়নাতদন্তের পর। আমরা দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি।

তিনি বলেন, সাধু খাঁচার মধ্যে একটি বানর পুষতেন। সাধুর মরদেহ উদ্ধারের সময় সেটি খাঁচায় ছিল না।

Print This Post Print This Post