রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কাজ করছে : কাদের

আপডেট: ৯ অক্টোবর ২০১৭ ২:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করছি। তাদের ফেরত পাঠানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি সরকারের মূল লক্ষ্য।

রোহিঙ্গারা যাতে অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Print This Post Print This Post