চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ আটক ৩

আপডেট: ৮ অক্টোবর ২০১৭ ১:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর চাঁন্দগাও থানাধীন একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করছে র‌্যাব।

রোববার সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

আটক তিনজন হলেন, মো.রনি (৩৫), মো. সোহেল (৩৫) ও মো. আষাঢ় (১৯)।

এ ব্যাপারে র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post