চট্টগ্রাম : নগরীর খুলশী থানাধীন মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকা থেকে ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৫৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন সলিমউল্লাহ (৪২), উনসিপাড়া শরণার্থী ক্যাম্পের মোঃ শাহ খোকন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল এর উপ-পরিচালক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ইয়াবা বহন ও বিক্রির উদেশ্যে সংরক্ষণের দায়ে কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা একটি শক্তিশালি মাদক পাচার চক্রের আর্থিক প্রলোভনে পাচারে জড়িয়ে পড়েছে বলে স্বীকার করেছে।
Print This Post
