পদ্মায় বসানো হলো প্রথম স্প্যান

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর জাজিরা প্রান্তরে দুইটি পিলারের ওপর বসানো হয়েছে প্রথম স্প্যান। শনিবার সকাল ১০ টার দিকে এ স্পান বসানো হয়। এর মাধ্যমেই দৃশ্যমান হয়েছে বহুল প্রত্যাশিত এই সেতু।

সেতু বিভাগ সূত্র জানায়, সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর এই ইস্পাতের কাঠামোটি বসানো হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার টনের বেশি ওজনের স্প্যানটি চার হাজার টন ক্ষমতার একটি ক্রেনে তোলা হয় গত রোববার।

এরপর মাওয়া প্রান্ত থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগে দুই দিন। পরের কয়েক দিন প্রস্তুতি শেষে আজ সকালে স্প্যানটি খুঁটিতে তোলার হয়েছে। পুরো কাজটি করা হয় ক্রেন আর প্রযুক্তির সাহায্যে।

Print This Post Print This Post