জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে ১১ জন আটক

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৭ অপরাহ্ন

image-49912-1506145061

অনলাইন ডেস্ক : জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রাজধানী থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় র‌্যাবের গণমাধ্যম শাখার বরাত দিয়ে জানানো হয়, শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা।

তবে, রাজধানীর কোন জায়গা থেকে কখন তাদের গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। গ্রেফতারকৃতদের নাম-পরিচয়ও উল্লেখ করা হয়নি খুদে বার্তায়।

র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও খুদে বার্তায় জানানো হয়।

Print This Post Print This Post