আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতি, গুজবে কান দিবেন না

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৭ ৪:১০ অপরাহ্ন

ঢাকা :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে নিরাময়যোগ্য ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন।

এদিকে, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানামূখী গুজব ছড়ানো হচ্ছে।

লন্ডনে অবস্থানরত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক জানিয়েছেন, ‘বাবার (আনিসুল হক) শারিরীক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন নাভিদুল।

Print This Post Print This Post