চট্টগ্রামে অস্ত্র মামলায় সন্ত্রাসীর কারাদণ্ড

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৭ ৫:২৮ অপরাহ্ন

law-court_2900691b

চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদুল আলমকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা এই রায় দিয়েছেন। দণ্ডিত মোরশেদুল বর্তমানে কারাগারে আছেন। মোরশেদুল বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের অাইনজীবী সহকারি পিপি রুবেল পাল জানান, ২০১৩ সালের ২২ জুলাই রাত সোয়া ৩টার দিকে পুলিশ মোরশেদুলকে আটক করে। তার দেখানো মতে পুলিশ বাড়ির পুকুরপাড়ে পাতার স্তূপ থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড
কার্তুজ উদ্ধার করে।

বাঁশখালী থানার এসআই রমিজ আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ১১ আগস্ট বাঁশখালী থানার এসআই রতেব চন্দ্র দাশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৩ মার্চ আদালত অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ১১ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক রায় দিয়েছেন। তার বিরুদ্ধে কমপক্ষে ১৭টি মামলা আছে।

Print This Post Print This Post