বাকলিয়ায় জাল টাকাসহ যুবক আটক

আপডেট: ৩১ অগাস্ট ২০১৭ ২:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে কোরবানির পশুর হাটে জাল টাকা বিক্রি করতে আসা মো.রুবেল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এলাকা থেকে রুবেলকে আটক করা হয়।

তার কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রুবেলের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Print This Post Print This Post