বাড়বে বৃষ্টির প্রবণতা, ঈদের দিন থেকে ৪ দিন অব্যাহত থাকবে

আপডেট: ৩১ অগাস্ট ২০১৭ ১:৪৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তা ঈদের পর ৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এ ছাড়া ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ ছাড়া মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া বিদ আবদুল মান্নান বলেন, এসময় দেশের নদীবন্দর সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এরপর ৫ সেপ্টেম্বর থেকে তা কমতে পারে।

আবদুল মান্নান বলেন, ঈদের দিন সকালে ঢাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন অঞ্চলেও হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বা অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এসময় দেশের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Print This Post Print This Post