চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে লুঙ্গি ও স্ট্রাইপের শার্ট ছিল। তাকে রাতের মধ্যেই গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে গেছে বলে ধারণা করছি। যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানার ও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Print This Post
