ডাকাতের গুলি খেয়ে চমেকে কাঁতরাচ্ছেন জেলে

আপডেট: ২৬ অগাস্ট ২০১৭ ১২:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম : গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডাকাতদলের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক জেলে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাঁতরাচ্ছেন মোহাম্মদ ইয়াছিন নামের ওই জেলে।

ইয়াছিন বাঁশখালী উপজেলার ৮ নম্বর পূর্ব বড়ঘোনা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের মেডিকেল ১ এর উপ সহকারী পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ ইয়াছিন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে তাদের নৌকাটিকে লক্ষ্য করে ডাকাতদল গুলি করে। এতে ইয়াছিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে নিয়ে ফিরে আসেন অন্য জেলেরা। শনিবার সকালে নিকটাত্মীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।’

Print This Post Print This Post