টাইগারপাসে ছিনতাইয়ের চেষ্টায় আটক ৩

আপডেট: ১৬ জুলাই ২০১৭ ২:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে পর্যটকদের বহনকারী মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এসময় ছিনতাইকারীদের হামলায় মাইক্রোবাস চালক ইমরান (৩২) গুরতর আহত হয়েছে।

শুক্রবার রাত ১ টার দিকে নগরীর টাইগারপাস মামাভাগিনার মাজারের সামনে এই ঘটনা ঘটে। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলশী থানা পুলিশ ৩ ছিনতাইকারীকে আটক করে।

খুলশী থানার এসআই নুর উদ্দিন বলেন, তিন ছিনতাইকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইয়ে জড়িত বাকীদের ধরতে অভিযান চলছে।

Print This Post Print This Post