মিরসরাইয়ে চেয়ারম্যানসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১২:৪৩ অপরাহ্ন

মিরসরাই :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় পুলিশ ও সিএনজি অটোরিক্সা চালকদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

রবিবার সকালে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে প্রধান আসামী করে ১৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা যায়, পুলিশের উপর হামলা, পুলিশে অস্ত্র ছিনতাই ও মহাসড়কে অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এদিকে ঘটনার সময় পুলিশের লুণ্ঠিত চায়নিজ রাইফেলটি গতকাল শনিবার রাতে উদ্ধার করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গতকাল শনিবার বিকালে ইউপি চেয়ারম্যানকে বহনকারী একটি সিএনজি অটোরিক্সাকে তল্লাশী ও কাগজপত্র পরিক্ষার করার সময় হাইওয়ে পুলিশের সাথে চেয়ারম্যানের তর্কবির্তক সৃষ্টি হয়। এসময় হাইওয়ে পুলিশের এএসআই জাকির ওই অটোরিক্সাটি আটক করে। জাহেদ ইকবাল নিজের পরিচয় দিয়ে অটোরিক্সাটি ছাড়ার অনুরোধ করলে ওই পুলিশ চেয়ারম্যানকে গালিগালাজ করে অটোরিক্সা জ্বালিয়ে দেয়ার হুমকী দেয়।

এখবর বড়তাকিয়া বাজারের অটোরিক্সা স্ট্যান্ডে পৌঁছলে চালকরা শতশত অটোরিকসা রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় চেয়ারম্যান জাহেদ ইকবাল পুলিশের চাঁদাবাজি ও তাকে অপমানের প্রতিবাদে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবরোধ ঘোষনা করে। পরে অবরোধ তুলে দিতে গেলে শত শত সিএনজি চালক ও গ্রামবাসীর সাথে পুলিশে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সাংবাদিক পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়। পরে সন্ধ্যা ৭টার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Print This Post Print This Post