চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় মাদক নিয়ে বিরোধের জের ধরে মনির হোসেন (৪৫) নামে এক গাড়িচালক খুন হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বাড়ি লক্ষীপুর জেলার শামসুল হকের ছেলে মনির। নগরীতে কোতোয়ালী থানার সিআরবি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় গাড়িচালক। কখনো সিএনজি কখনো প্রাইভেট কার চালাতেন তিনি।
এদিকে আঘাতজনিত কারণে মনিরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার এসআই এনামুল হক জানান, রোববার রাত আটটায় সিআরবি এলাকায় মাদক নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনা ঘটেছে।
তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই এনামুল হক।
Print This Post
