সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

আপডেট: ৮ জুলাই ২০১৭ ৮:০১ অপরাহ্ন

সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া স্কুলের সামনে রাস্তা পারারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের চাপায় মো. জুনায়েদ (১৪) ঘটনাস্থলেই মারা যায়। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

সে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। নিহত জুনায়েদ মগপুকুর পাড়ার হারাধন পাড়া গ্রামের বদিউল আলমের ছেলে।

বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুনায়েদ ৭ম শ্রেণীর ছাত্র। সে পরীক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে মারা যায়।

Print This Post Print This Post