অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ

আপডেট: ৬ জুলাই ২০১৭ ২:৪২ অপরাহ্ন

murder

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বড় দীঘির পাড় সংলগ্ন শাহ জালাল স্কুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর এবিষয়ে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। আনুমানিক ৪০ বছর। নিহতের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Print This Post Print This Post