টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাফর আলম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নিশ্চিত করে সাবরাং ইউপি সদস্য নুরুল আমিন বলেন, শনিবার রাতে দক্ষিণপাড়া বেড়িবাঁধে হঠাৎ করে এক ব্যক্তি চিৎকার শুনে কয়েক জন জেলে এগিয়ে আসলে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় আহত এক যুবককে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক শঙ্কর শর্মা কাছে নিয়ে গেলে জাফর আলমকে মৃত ঘোষণা করেন। এরপর বিয়ষটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Print This Post
