চট্টগ্রাম : নগরীর টাইগারপাস নগরীর টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় রাফাঈল মণ্ডল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এদূর্ঘটনা ঘটে। তিনি নগরীর দামপাড়া এলাকার অমিতা মণ্ডলের ছেলে।
এদিকে, নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় মো. কাইয়ুম নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি আনোয়ারা উপজেলায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে কর্মস্থলে যাওয়ার সময় রাফাঈল মণ্ডল নামের ওই ব্যক্তিকে সিটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমির হোসেন আরো জানান, রাতে কাজ শেষে কাইয়ুম বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Print This Post
