চট্টগ্রাম : নগরীর কর্ণফুলী থানার পাথরঘাটা এলাকায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম লক্ষীপুর জেলার রামবাড়ী উপজেলার সৈয়দ নগর এলাকার মো. রফিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ফিশিংবোট কর্মচারী রহিম কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Print This Post
