জায়গার বিরোধ : ভাই-ভাবিকে কুপিয়েছে আপন ভাই

আপডেট: ১৮ জুন ২০১৭ ২:১৩ অপরাহ্ন

chittagong

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গার বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আপন ভাই। এতে স্বামী পলাশ দাশ ও স্ত্রী শিল্পী দাশ মারাত্মক আহত হয়। উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে এঘটনা ঘটে।

এ ঘটনা আহত পলাশ বাদী হয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত রাজুকে আটক করেছে।

আহত গৃহবধু শিল্পী দাশ জানান, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে তার দেবর রাজু দাশের সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু তার স্বামী পলাশ দাশকে দা দিয়ে কুপিয়ে মেরেন ফেলার চেষ্টা করলে স্বামীকে বাঁচাতে সে এগিয়ে যায়। এসময় রাজু তাকেও দা দিয়ে মাথায় কোপ দেয়।

পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসে এঘটনায় মিরসরাই থানায় তার স্বামী একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে মিরসরাই থানার উপ-পরিদশর্ক বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post