তিনদিনের মধ্যে খুলে দেওয়া হবে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

আপডেট: ১৭ জুন ২০১৭ ৭:৩৯ অপরাহ্ন

রাঙামাটি :
আগামী ৩দিনের মধ্যে রাঙামাটি-চট্টগ্রামের প্রধান সড়কে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের চিফ মেজর জেনারেল সিদ্দিকুল রহমান।

শনিবার পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা ও সড়ক পরিদর্শন শেষে রাঙামাটি সার্কিট হাউজে গণমাধ্যমকে মেজর জেনারেল সিদ্দিকুর রহমান এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, রাঙামাটি-চট্টগ্রামের প্রধান সড়কে ৩৫টি স্থানে রাস্তা ব্লক হয়ে আছে। এসব সড়কের মধ্যে অনেকগুলো খুলে দেওয়া হয়েছে। শুধু এক জায়গায় প্রায় ১৫০ ফুটের মত সড়ক ধসে গেছে। তবে আমরা আশা করি, হালকা যানবাহনের জন্য আগামী তিনদিনের মধ্যে খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সড়ক সংস্করের কাজ করছে সেনাবাহিনী ও সড়ক ও জনপদ বিভাগ। আশা করি এ সড়কে আগামী এক মাসের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল করা মত উপযোগী হবে।

এ সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post