অস্ত্রসহ ছয় সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী

আপডেট: ১৭ জুন ২০১৭ ৩:৪৮ অপরাহ্ন

chi
চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি থানার খিরামে গামারীতলা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে একটি দোকানে নাস্তা করার সময় তিনটি দেশীয় অস্ত্রসহ ছয় সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয়রা। একই সাথে তাদের কাছে ২ টি কিরিচ ও ৫ টি বুলেটও পাওয়া যায়।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে জানায় পরে পুলিশ এসেই অস্ত্রসহ তাদের আটক করে নিয়ে যায়। আটককৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইউনুছ। তিনি জানান, তাদের বাড়ি গোপালঘাটা, নানুপুরের ঢালকাটা ও মাইজভান্ডার আমতলীতে বলে জানিয়েছে তারা।

ফটিকছড়ি থানার ওসি অাবু ইউসুফ মিয়া এ প্রসঙ্গে বলেন, এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দিয়েছে। তাদেরকে অস্ত্রসহ আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Print This Post Print This Post