পাঁচলাইশে বাক্সবন্দী শিশুর লাশ উদ্ধার

আপডেট: ১৫ জুন ২০১৭ ১২:০৯ অপরাহ্ন

murder

চট্টগ্রাম :: নগরীর পাঁচলাইশের নঈমিয়া ভবনের মার্কেটের তিনতলার ময়লার স্তুপ থেকে সালমা আক্তার (৯) নামের এক শিশুর বাক্সবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরীর বাদুরতলার একটি প্রি-ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সালমা গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয়। সালমার বাবা যমুনা বাস সার্ভিস নামে একটি পরিবহন কোম্পানির কর্মকর্তা। বিভিন্ন দিকে খোঁজাখুজির পর পাঁচলাইশ থানায় বিষয়টি অবহিত করেছিলেন সালমার পরিবার।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর জানান, বৃহস্পতিবার সকালে মার্কেটের উপর থেকে দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি পুলিশকে অবহিত করেন মার্কেটের ব্যবসায়ীরা। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে কাঠের বাক্সের মধ্যে বসানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post