‘হোয়াইট হাউজ পুড়িয়ে দিতে চাই’

আপডেট: ৯ জুন ২০১৭ ৩:২২ অপরাহ্ন

reality_winner

অনলাইন ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্টের বাসভবন পুড়িয়ে দিতে চান রিয়্যালিটি লেই উইনার নামের এক তরুণী। এমন ইচ্ছের কথা তিনি কাগজেও লিখে রেখেছিলেন। সম্প্রতি তার ঘরে তল্লাশি চালিয়ে ওই কাগজ উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। সেখানে লেখা, ‘আমি হোয়াইট হাউজ পুড়িয়ে দিতে চাই এবং কুর্দিস্থানে থাকতে চাই’।

গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে ২৫ বছর বয়সী ওই মার্কিন তরুণীর বিরুদ্ধে। জর্জিয়ার অগাস্টার ডিস্ট্রিক্ট কোর্টে বৃহস্পতিবার বিকেলে হাজির হয়ে জামিন আবেদন করলে তা খারিজ করে দিয়ে তরুণীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অভিযোগ প্রমাণিত হলে রিয়্যালিটি লেই উইনারের ১০ বছরের জেল এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে। ধারণা করা হচ্ছে, সাবেক ওই বিমানকর্মী আমেরিকার জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচার করে থাকতে পারেন।

ওসামা বিন লাদেনসহ বেশ কয়েকজন জঙ্গির প্রতি সমবেদনামূলক লেখাও রিয়্যালিটি লেই উইনারের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। (ডেইল মেইল অবলম্বনে ফারজানা)

সিটিজিসান.কম/ফয়সাল

Print This Post Print This Post