চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব জালিয়াঘাটা এলাকায় বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ছুরিকাঘাতে মো.জমির হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জমির একই এলাকার নাছির মিয়ার ছেলে। খুনের ঘটনায় তারেক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেক নামে এক যুবককে আটক করেছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নানারকম তথ্য দিচ্ছে সে। তবে শিগগিরই খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

