ছাত্রলীগ নেতা মাহমুদুলের খুনি আটক

আপডেট: ৬ জুন ২০১৭ ৩:২৭ অপরাহ্ন

444

চট্টগ্রাম :: নগরীর মোমিন রোডের দস্তগীর হোটেলের সামনে ১৯৯৬ সালে ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হক হত্যাকাণ্ডের আসামি আবদুল কুদ্দুসকে (৫৫) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার রাতে বায়েজিদ থানার সলিমপুর এলাকা থেকে আটক করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে কোতোয়ালি থানার এসআই বিকাশ চন্দ্র শীল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post