ব্যাংকে টাকা ছিনতাইকালে আটক ২

আপডেট: ৬ জুন ২০১৭ ৩:১৬ অপরাহ্ন

3
চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারীতে ডাচ বাংলা ব্যাংকের শাখায় এক মহিলা গ্রাহক থেকে অভিনব কায়দায় টাকা ছিনতাইকালে দুই প্রতারককে আটক করেছে জনতা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে জনতা দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো- খুলনা জেলাধীন রূপসা থানার দিয়ারা এলাকার রফিক শেখের পুত্র শহীদ শেখ (৫৭) ও ঝালকাটি জেলার কাটালিয়া থানাধীন সোনার বাংলা গ্রাসের সোহেল হাওলাদারের পুত্র মোঃ সেন্টু মিয়া (৪২)।

প্রতারণার শিকার মহিলা জানান, ব্যাংক থেকে ২ লক্ষাধিক টাকা উত্তোলন করে হাত ব্যাগে রাখার সময় পেছনে লাইনে দাঁড়ানো একজন বলে আপনার টাকা নিচে পরে গেছে। খুঁজতে কিছুটা নিচু হওয়ার সময় ওই প্রতারক আমার টাকা ভর্তি ব্যাগ তার অপর সঙ্গীকে দিয়ে দেয়। আমি সাথে সাথে তাকে ঝাপটে ধরি। তৎক্ষণাৎ ব্যাংক কর্তৃপক্ষ অন্য প্রতারক দুজনকে আটক করে।

খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে আটক করে ও ছিনতানই করা টাকা জব্দ করে।

এই ব্যাপারে ব্যাংক ম্যানেজার আবদুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলার শোর-চিৎকার শুনে আমরা ওই প্রতারকদের আটক করে পুলিশে সোপর্দ করি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post