
চট্টগ্রাম :: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খান দিঘীর পাড় এলাকা হতে মহিলাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন।
আটককৃতরা হল- সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা নেতা ফকির পাড়া এলাকার সোলতান আহমদের পুত্র মোহামম্দ আরিফুল ইসলাম (২২), ও টেকনাফের হ্নীলা পানহালী এলাকার নুরুল আবছারের স্ত্রী রেহেনা আক্তার (৩০)।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমূখী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৫৩০৫) বাসে পুলিশ তল্লাসী চালিয়ে উল্লেখিত আসামীদের হাতে থাকা সুটকেস হতে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে থানার হেফাযতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান, ও থানার এসআই মো.সোলাইমান পাটোয়ারী।
শুক্রবার বিকেল ৪ টায় লোহাগাড়া থানা কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক প্রেস বিফ্রিং অনুষ্টিত হয়েছে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেল এডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্লা ও থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান।
সিটিজিসান.কম/শিশির
Print This Post
