বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে গ্যাসের দাম

আপডেট: ৩১ মে ২০১৭ ১০:০২ অপরাহ্ন

gas1461231162

অনলাইন ডেস্ক, সিটিজিসান.কম :: আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হচ্ছে গ্যাসের বর্ধিত দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশে এ দাম কার্যকর হচ্ছে।

আজ বুধবার দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় মঙ্গলবার স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ১ জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়াতে কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। স্থগিতাদেশ দিয়ে আবেদনটি আগামী ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গত ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাঁদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

গ্যাসের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন গত ২৭ ফেব্র“য়ারি একটি রিট করেন। পরে ২৮ ফেব্র“য়ারি ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

সিটিজিসান.কম/ফয়সাল

Print This Post Print This Post