চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া নোয়াহাট বাজার এলাকায় আরটিসি বাসের ধাক্কায় মো.রুবেল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রুবেল লাঙ্গলমোড়া ইউনিয়নের চৌধুরীর বাড়ির বাঁশি আলম চৌধুরীর ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে এদূর্ঘটনা ঘটে। এতে শওকত (২৫) নামে আরো একজন আহত হয়েছে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তপূবর্ক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/ফয়সাল
Print This Post

