চট্টগ্রাম :: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাইপাড় পাঠানপোল এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আব্দুল মতলব (৫০), ফরিদ উদ্দিন (৪৫), চয়ন (৫) ও হাজেরা বেগম (৬৫)।
এই ব্যাপারে চন্দনাইশ থানার এসআই দেলোয়ার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী পিকআপ ও ছোট কভার্ড ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি পুরোপুরি ধুমড়ে মুচড়ে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

