চট্টগ্রাম :: নগরীর ফিরিঙ্গিবাজারে মেরিনার্স রোডে ইয়ার-৭১ নামে একটি চেয়ারকোচে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটককৃতরা হলেন, কিশোর রবিউল আলম (১৫), পেটান আলী (৩৮) ও ফরিদ আলম (২৮)। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটককৃতদের কাছ থেকেই ৬৪ পুটলিতে উক্ত ইয়াবাগুলো পাওয়া যায়। রবিউল আলম ও ফরিদ আলমের (২৮) বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায়। পেটান আলীর (৩৮) বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে। তিনি বলেন, কৌশলে ইয়াবা পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদে তাদেরকে হাতে-নাতে আটক করা হয়। তবে আটক তিনজনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

