সল্টগোলাক্রসিংয়ে ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ২২ মে ২০১৭ ৫:৪৪ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন
দেলোয়ার হোসেন

চট্টগ্রাম :: নগরীর বন্দর থানাধীন সল্টগোলাক্রসিং এলাকা থেকে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বরিশাল জেলার রাজাপুর থানার এলাকার মো. আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। সে বর্তমানে ইপিজেড থানার আকমল আলী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এই ব্যাপারে বন্দর থানার এসআই আলতাফ হোসেন সিটিজিসান.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি তদন্ত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post