চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে পুকুরে ডুবে দু’জমজ বোনের মৃত্যু হয়েছে।
তারা হল- কানিফা ও সাইফা। শনিবার দুপুরে মর্মাান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার প্রবাসী রফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খেলতে বাসা থেকে বের হয় তানিফা ও সাইফা। কিছুক্ষন পর তাদের খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা।
প্রায় এক ঘন্টা পর বাড়ির পাশে পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

