আনোয়ারায় দুই লাখ ইয়াবাসহ আটক ১

আপডেট: ২০ মে ২০১৭ ১:২৪ অপরাহ্ন

eaba

চট্টগ্রাম :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় শনিবার সকালে দুই লাখ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বলেন, গভীর সমুদ্র পথে পাচার করে আনার পর আনোয়ারা উঠান মাঝির ঘাটে ইয়াবাগুলো খালাস করার সময় পুলিশ অভিযান চালায়। অভিযানে আবদুর রহিমকে গ্রেপ্তার ও তার হেফাজতে থাকা ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আবদুর রহিম চট্টগ্রামের ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত সেলিমের ভাই বলে পুলিশ নিশ্চিত করেছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post