তল্লাশির পর খালেদার কার্যালয় ছেড়েছে পুলিশ

আপডেট: ২০ মে ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ন

khaleda

অনলাইন ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি শেষ করে চলে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিক থেকে অতিরিক্ত পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় তল্লাশি করে সকাল পৌনে ১০টার দিকে কার্যালয় ছেড়ে চলে যায় গুলশান থানার পুলিশ। পুলিশ বলছে, আদালতের নির্দেশে তারা এ তল্লাশি চালিয়েছে।

তল্লাশির খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেখানে তিনি গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তার মর্যাদাহানী করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।’

তিনি বলেন, ‘অজ্ঞাত একটি জিডিকে কেন্দ্র করে পুলিশ এ তল্লাশি চালিয়েছে। পুলিশ কিছুই পায়নি। তারা আমাদের কাছে লিখিত দিয়ে গেছে- প্রাপ্তি শূন্য।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post