সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৯

আপডেট: ২০ মে ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ন

accedent

সীতাকুণ্ড :: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস পুকুরে পড়ে শনিবার সকাল পৌনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের স্থানীয় একটি রোলিং মিলের পাশে এক নারীসহ ৩ জন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন, মাইক্রোবাস যাত্রী মো. নাসের (৬০), মো. সোলেয়মান (৫১) ও স্থানীয় বাসিন্দা মনিকা (৪৭)।

আহতরা হলেন- আবু তালেব (৩৮), আবদুল আজিজ (৫০), মোহাম্মদ সাঈদ(১০), জাকির হোসন (৫০), আরিফ (৩০), মফিজ (৬০), আরোয়ারা (২৮), মমতাজ (৪০), আলী আকবর (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রম শহর থেকে একটি মাইক্রোবাস মীরসরাইয়ের বারৈয়ারহাটে যাওয়ার সময় সকাল পৌনে ৭টার দিকে বাঁশবাড়িয়া অতিক্রমকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post