১০ বছরের শিশু ধর্ষণে অন্তঃসত্ত্বা

আপডেট: ১৬ মে ২০১৭ ১২:৪৫ পূর্বাহ্ন

rape
অনলাইন ডেস্ক ::

ভারতে ধর্ষণের শিকার দশ বছরের এক মেয়ে গর্ভপাত করতে পারবে কি না—সে বিষয়ে চিকিৎসকদের একটি প্যানেল আজ সোমবার বৈঠক বসছেন।

দেশটির হরিয়ানা রাজ্যের রোহটাক শহরের পুলিশ বিবিসিকে জানিয়েছে, ওই মেয়েটি তার সৎবাবার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়। সে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটির অবস্থা সংকটাপন্ন। খবর বিবিসি ও এনডিটিভির।

পুলিশ মেয়েটির সৎবাবাকে গ্রেপ্তার করেছে। ভারতীয় আইনে অন্তঃসত্ত্বার ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। নারী-‍পুরুষের আনুপাতিক বৈষম্য কমাতে এই কঠোর আইন করা হয়েছে। ভারতের সংস্কৃতিতে দীর্ঘদিনের গেঁড়ে বসা প্রথা অনুযায়ী, দেশটিতে ছেলেসন্তানকে অগ্রাধিকার দেওয়া হয়। যার কারণে বছরের পর বছর লাখ লাখ মেয়েশিশুর ভ্রূণ হত্যার ঘটনা ঘটে। ২০ সপ্তাহ পর ভ্রূণের লিঙ্গ জানার পর এসব হত্যার ঘটনা ঘটে বলে আরোপ করা হয় ওই নিষেধাজ্ঞা।

সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা কয়েকজন নারী রয়েছেন, যাঁরা ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে চান। এ বিষয়টি আদালত সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে থাকেন।

হরিয়ানা রাজ্যের রোহতাক শহরে ১০ বছরের মেয়েটির গর্ভপাত করার অনুরোধ জানিয়ে পরিবারের করা অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকেরা আজ বৈঠক করবেন।

১০ বছরের ওই মেয়েটির মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা বলে সন্দেহ করেন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেয়েটিকে প্রায়ই বাড়িতে রেখে তার মা বাইরে কাজে যেতেন। মেয়েটি তার মাকে জানায়, সে তার সৎবাবার দ্বারা কয়েকবার ধর্ষণের শিকার হয়েছে। তার বাবা ঘটনাটি কাউকে না জানানোর জন্য সতর্ক করে দিয়েছে।

রোহটাকের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পঙ্কজ নাইন বিবিসিকে বলেন, মেয়েটির মা পুলিশের কাছে অভিযোগ দাখিল করলে পুলিশ মেয়েটির সৎবাবাকে গ্রেপ্তার করে।সুত্র : বিবিসি।
সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post