চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর পশ্চিম কুয়াইশের শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজের সামনে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে একটি রেস্তোরাঁ থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার মো. মোজাম্মেল হোসেন (২৩) ও মো. ইব্রাহিমের (২৪) কাছে একটি ৭ দশমিক ৬৪ মিলিমিটার বিদেশি পিস্তল ও একটি ছোরা পাওয়া যায়।
র্যাবের জনসংযোগ শাখা থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার অনন্যা রেস্তোরাঁর ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের লে. কমান্ডার আশিকুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতার দুই যুবকের বাড়িই হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায়। অস্ত্রসহ গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

